ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ যেভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে বিশ্বকে সতর্কবার্তা নেপালের যুক্তরাষ্ট্রের সাথে ‘পান্ডা কূটনীতি’ জোরালো করছে চীন কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ১৫ গ্রেডে নিয়োগ মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেট ফুয়েলের দাম বৃদ্ধিতেও টিকিটের ভাড়া বাড়াচ্ছে না কাতার

ফেনীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ১২:১৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ফেনীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারাদেশের মতো ফেনীতেও বইছে ফুটবল উন্মাদনার হাওয়া। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের এক বর্ণাঢ্য র‌্যালি।
শুক্রবার বিকেলে শহরের ফেনী কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী, ক্রীড়ানুরাগী ও ব্রাজিল সমর্থকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্রিয় দলের জার্সি। র‌্যালির পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং আনন্দঘন পরিবেশ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। র‌্যালির চলাকালে আর্জেন্টাইন সমর্থকরা ব্রাজিল সমর্থকদেরকে ফুল দিয়ে বরণ করতেও দেখা গিয়েছে।

র‌্যালির শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের নাম। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তারা সকল সমর্থকদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানান।

পড়ুন>তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল শেখ গ্রেফতার

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দলীয় সমর্থনের ভিন্নতা থাকলেও খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় ব্রাজিল সমর্থকদের র‌্যালি ও মিলনমেলার আয়োজন করা হচ্ছে। ফেনীর এই আয়োজনও সেই বিশ্বকাপ উন্মাদনারই অংশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেনীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬