কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনাসদস্য নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনাসদস্য নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনাসদস্য নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম।

 

 

 

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনাসদস্য নিহত

 

 

কুড়িগ্রাম সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মৃত্যু সাবেক সেনাসদস্য নিহত। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কুড়িগ্রামে। পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

 

 

 

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড় এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা।

 

 

 

নিহত নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য। পাশাপাশি তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন>> শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মধ‍্যরাতে উত্তাল খুবি

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম শহরের দিকে যাওয়ার সময় তারামন বিবি মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

 

 

খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!