আকাশপথে উড়ছে গরু! ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া
- আপডেট সময় : ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে
আকাশপথে উড়ছে গরু! ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া
গল্পের গরু গাছে ওঠে আমরা জানি, কিন্তু তাই বলে আকাশে ওড়ে এমনটা ঘটলে অবাক হওয়ারই কথা। গরুর ডানা নেই এবং উড়তেও পারে না। তবে পরিস্থিতির চাপে পড়লে গোরুকেও উড়তে দেখা যায়।
সম্প্রতি সুইজারল্যান্ডে (Switzerland) গৃহপালিত এক গরুকে হেলিকপ্টারের (Helicopter) সঙ্গে বেঁধে ঝুলিয়ে নিয়ে আকাশপথে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে।
হ্যাঁ, এমনই এক আশ্চর্যজনক ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলে। যা স্বভাবতই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘সুইজারল্যান্ডে একটি গোরুকে পশু চিকিৎসকের কাছে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’ মোট ২৩ সেকেন্ডের ভাইরাল (Viral) হওয়া এই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে পাহাড় এবং জঙ্গল অতিক্রম করে একটি গরুকে হেলিকপ্টারের সঙ্গে ঝুলিয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে ভিডিওটি দেখার পর অনেকে এই অভিনব পদ্ধতিকে নিয়ে রসিকতা করেছেন ঠিকই, কিন্তু কেউ কেউ গরুটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
একজন দর্শক ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘কোনও প্রাণিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য এমন বিপজ্জনক পদ্ধতি অবলম্বন করা হবে তা আমি কল্পনাও করতে পারি না।’ এখনও পর্যন্ত ভিডিওটি প্রায় ৩০ মিলিয়ন (Million) দর্শক দেখেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















