ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট্রোবাংলায় ৭৫৩ জন নিয়োগ: আবেদন চলবে এক মাস নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, কড়া বার্তা কাতারের প্রধানমন্ত্রীর দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন মাঝ আকাশে সহকর্মীর হামলা ঠেকিয়ে ১৭৪ প্রাণ বাঁচালেন পাইলট মিরপুরে হকার উচ্ছেদ: সংঘাতের পরিবর্তে সমন্বিত উদ্যোগের আহ্বান শফিকুরের ৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগ ১৫ অক্টোবরের মধ্যে ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল নিউগিনি প্রপার্টিজে হামলা বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগরীর ৩ কমিটি বিলুপ্ত

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, কড়া বার্তা কাতারের প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সীমা অতিক্রম করেছেন’ বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দোহায় ইসরাইলি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাতার যখন যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছিল এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে কাজ করছিল, ঠিক তখনই ইসরাইল কাতারের ওপর হামলা চালিয়েছে।

এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে কাতারের প্রধানমন্ত্রী জানান, এমন ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে এক বিপজ্জনক নজির স্থাপন করছে। শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বলেন, ইতিহাসে এমন নজির নেই যেখানে কোনো দেশের মধ্যস্থতাকারীর ওপর সরাসরি আক্রমণ করা হয়েছে। এই ধরণের কর্মকাণ্ড কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং ভবিষ্যতে সংঘাত নিরসনের যে কোনো উদ্যোগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। মধ্যস্থতার মতো গুরুদায়িত্ব পালনরত একটি দেশের ওপর ইসরাইলের এই আক্রমণ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, কড়া বার্তা কাতারের প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১০:১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬