নওগাঁর সাপাহারে বাংলাদেশ মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর ১ মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এরপর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার ছবিতে পুষ্প্যমাল্য অর্পণ শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শোভাযাত্রা শেষে সিএনবি ডাক বাংলা চত্ত্বরে উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাহিমা পারভীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, আ’লীগ সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোওয়ার।
জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সহ উপজেলা যুবলীগ
ছাত্রলীগ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply