সরিষাবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

সরিষাবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
সরিষাবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

জামালপুরে সরিষাবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে চাল বিতরণসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বিকালে সরিষাবাড়ী মাটি ও মানুষের প্রিয় বিপ্লবী নেতা, জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের স্থানীয় সংসদ সদস্য এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপির নির্দেশনায় বাসট্যান্ড এলাকায় এ চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল এর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদ জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ নীরব, সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন>>কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু : স্বামীর আত্মহত্যা

অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ ঘাতকদের নৃশংস হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায়ও দোয়া করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!