জামালপুরের সরিষাবাড়ীতে শীতবস্ত্র পেল তিনশত মানুষ।
সরিষাবাড়ীতে প্রতি বছরের ন্যায় এবারও নঈম-রহিমা ফাউন্ডেশন এবং হাসান-আনোয়ারা ট্রাষ্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌর সভার শিমলাবাজার পাবনাপট্টী এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে ৯০ উর্ধে বয়সী বৃদ্ধ মরিয়ম বলেন, এই শীতে কম্বল পেয়ে খুব উপকার হয়েছে। আমি দোয়া করি তাদের জন্য।
নঈম-রহিমা ফাউন্ডেশনের পক্ষে মনিরুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের কথা চিন্তা করে সরিষাবাড়ীতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে এবং আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা আছে বলে তিনি জানান।
Leave a Reply