জামালপুরের সরিষাবাড়ীতে উৎসব মুখর পরিবেশে দৈনিক আমাদের সময পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে।
সময় এবার আমাদের বাংলাদেশের এ শ্লোগান কে সামনে রেখে নতুন ধারার দৈনিক আমাদের সময় পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন এর উদ্যোগে উৎসব মুখর পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পত্রিকাটির ১৯ বছরে পর্দাপন দিবস পালিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ,মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় দেওয়ানগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম, ইসলামপুর প্রতিনিধি শহিদুর রহমান, মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম,মেলান্দহ উপজেলা ইমরান আহমেদ সহ বিভিন্ন পেশাজিবীগন সহ সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন>>কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ
অতিথিবৃন্দ দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী সফল হোক সম্প্রসার বৃদ্ধি ও উত্তোরোত্তর সাফল্য কামনা সহ পত্রিকাটির পরিবারের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Leave a Reply