সংবাদের তোলপাড়ে সরকারি অর্থ ফেরত দিলেন ভূরুঙ্গামারী শিক্ষা অফিসার
- আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪০০৯৪ বার পড়া হয়েছে
সংবাদের তোলপাড়ে সরকারি অর্থ ফেরত দিলেন ভূরুঙ্গামারী শিক্ষা অফিসার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোট কেন্দ্র মেরামতের জন্য বরাদ্দ অর্থ উত্তোলনের ৪ মাস পর সরকারি কোষাগারে ফেরৎ দিলেন উপজেলা শিক্ষা অফিসার।
জানাগেছে, গত সংসদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র মেরামতের জন্য ২০ লাখ ৬০ হাজার ১ টাকা বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম ভোটহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ (দু’দফায়) ১ লাখ ৫০ হাজার ও দক্ষিণ চরভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ ১ লাখ টাকা উত্তোলন করে বিদ্যালয় দু’টিকে প্রদান না করে সমুদয় টাকা নিজের কাছে রেখে দেন।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ
শুধু তাইনয়, ২০২৫-২৬ অর্থ বছরের পিইডিপি-৪ প্রকল্প ও স্লিপ প্রকল্পে উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সর্বমোট ১৭ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ আসে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উক্ত টাকা হিসাব রক্ষণ অফিস থেকে উত্তোলন করে নিজ একাউন্টে রাখেন। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা উৎকোচের বিনিময়ে মাত্র ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিকে ১২ হাজার টাকার চেক (ভ্যাট কর্তন করে) প্রদান করেন।
পড়ুন>> মাদক কিনতে যাওয়ার পথে জাল নোটসহ মাদক কারবারি আটক
অন্য ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উৎকোচ প্রদানে অস্বীকৃতি জানালে উপজেলা শিক্ষা অফিসার টাকা প্রদান থেকে বিরত থাকেন।
এসংক্রান্ত একটি সংবাদ গত ১ ও ২ জুলাই বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশ হলে টনক নড়ে প্রাথমিক শিক্ষা বিভাগের। পরে গত ৫ জুলাই ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে ১০ লাখ ৬৮ হাজার টাকা বিতরণ করেন।
অপরদিকে গত ৬ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর উপস্থিতিতে উপজেলা শিক্ষা অফিসার ভোট কেন্দ্র মেরামত না করে উত্তোলন করা ২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেন।
এব্যাপারে ভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মাহমুদ জানান, আমাদের স্লিপের টাকার চেক ৫ জুলাই প্রদান করা হয়েছে।
আরও পড়ুন>> নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু
উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র) মেরামতের টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্লিপের টাকা প্রদান ও ভোটকেন্দ্র মেরামতের টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























