ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি

শেরপুর থেকে মিজানুর রহমান
  • আপডেট সময় : ০৭:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৫৫৫ বার পড়া হয়েছে

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় সহকারী রিটার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় সরোয়ার বাহাদুর লাল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বণিক সমিতির সেক্রেটারি ফারুক আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান ধলুসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ।

মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, আমি ৪ বার দলের কাছে নৌকার মনোনয়ন চেয়েছি। কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি।

বারবার শ্রীবরদী উপজেলার মানুষকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। ৫২ বছরেও ঝিনাইগাতী থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমি ২০ বছর যাবত ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

এছাড়াও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলাম। ঝিনাইগাতীর মানুষের অনুরোধ ও পরামর্শে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। তাই আমি আমার এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও পরামর্শ করেছি।

যেহেতু আমি দীর্ঘ ২০/২৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলাম ও কাজ করেছি এবং প্রায় ৫ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। এতে মানুষের সেবায় সার্বক্ষণিক ব্যস্ত ছিলাম। আমি আশা করছি, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ্।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি

আপডেট সময় : ০৭:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩