কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম।
প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথম রানার্সআপ হয় তিলাই উচ্চ বিদ্যালয়।
এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন তিলাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিতার্কিক আতিয়া ইবনাত আন্নি। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহকারী পরিদর্শক মারফিদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা।
Leave a Reply