রংপুরে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুরে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার ২৪ আগস্ট ২০২৬; আজ টিভিতে খেলাধুলা যা দেখবেন আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ সোমবার; ২৪ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

রংপুরে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মানববন্ধন

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
রংপুরে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মানববন্ধন

রংপুরে পরিপত্র সংশোধন করে, চুক্তিপত্র বাতিল করতঃ সারে চার হাজার (৪৫০০) ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ১৯৭২ সালের পর থেকে সরকারি প্রকল্পের নিয়ম অনুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে হস্তান্তরের নীতিমালার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর ২২) সকাল ১১ টার দিকে বিভাগীয় সদর দপ্তরের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগে সংগঠনের সভাপতি আহসান হাবিব প্রিন্সের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাবিউল ইসলাম এর সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ আবদুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব এমদাদুল হক, উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিউর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি যোবাইর হোসাইন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভাগীয় ও জেলার সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, বেতন ভাতা ও চাকরী স্থায়ীকরণসহ, সরকারি প্রকল্পের নিয়ম অনুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে হস্তান্তরের নীতিমালার দাবি জানান।

আরও বলেন, দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচীর হুশিয়ারী দেন তারা।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!