যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড
যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড

 

 

 

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনের ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড।
‎সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটার নদীর ঘাগটিয়া এলাকার নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে ভাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় দুই জনকে ৬০ দিনের এবং এক জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

২০ নভেম্বর বৃহস্প্রতিবার ভোর রাতে যাদুকাট নদীর ঘাটটিয়া এলাকার নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এই কারান্ড প্রদান করা হয়েছে।

 

জানা যায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা হতে সকাল ১১ টা পর্যন্ত তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে জেলা প্রশাসকের কার্যালয়,সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

পড়ন>>কাউনিয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ওভারব্রিজ পরিদর্শন

এসময় ঘাগটিয়া নামক স্থানে নির্ধারিত সীমানা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ০২ (দুই) জনকে ৬০ দিনের এবং ০১ (এক) জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

এছাড়াও অভিযানে দুটি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা ধৃত হয়, নৌকা গুলোর ইঞ্জিন বিনষ্ট করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায় । সাজা প্রাপ্তরা হল ঘাগটিয়া এলাকার বাসিন্দা আকিবুল মিয়ার ছেলে মহতিন (২২),হারুন অর রশিদের ছেলে  লিটন মিয়া (২৬),এবং মৃত: ইনু  মিয়ার ছেলে হারিছ মিয়া (৪৫)। আটককৃতদের তাহিরপুর থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসন, নৌ- পুলিশ, পুলিশ প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!