ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়: অতপর গ্রেফতার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়: অতপর গ্রেফতার  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়: অতপর গ্রেফতার 

রবিউল আলম লিটন
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়: অতপর গ্রেফতার 

 

 

ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়: অতপর গ্রেফতার

 

 

ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়: অতপর গ্রেফতার।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আধাঁরে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দিয়েছেন আওয়ামীলীগের দুই কর্মী। সাথে নিজেদের ছবি ও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ” লেখা স্লোগান ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দিয়েছেন।

 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নৌকাসহ ময়নাল হক (৩৫ ) নামের এক আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।

 

 

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস সামাদ এর ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। এবং নৌকার সাথে নিজেদের ছবি ও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ” লেখা স্লোগান ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। তারা দুজনেই আওয়ামীলীগের কর্মী।

পড়ুন>>বাংলাদেশ দলিল লেখক সমিতির নীলফামারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

 

শুক্রবার সকালে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেফতার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।

 

 

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেফতার ব‍্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ব‍্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!