ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ভূরুঙ্গামারী ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ, থানার জিডি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

জানা গেছে, কুমিল্লার পাথর ব্যবসায়ী শফিকুল ইসলাম সোনাহাট স্থলবন্দর এলাকায় বানুরকটি মৌজার এ/৮৯৮ ও এ/১১৪৬ খতিয়ানভুক্ত ২৬৬৯ ও ২৬৭৩ নম্বর দাগে মোট ৬৩ শতক জমি ক্রয় করে সেখানে ‘মেসার্স মারিয়া ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ভেকু মেশিন ব্যবহার করে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ওই প্রতিষ্ঠানের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায়। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

পড়ুন>>হাতিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে নিহত ৫; আহত অন্তত ৮

এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষে শফিকুল ইসলামের ভাই সাব্বির হোসেন (পিতা: আব্দুর রশিদ, সাং: ঘোড়াশাল, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা) গত ২২ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খোজ নিয়ে জানাগেছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিষ্ঠাটি দির্ঘ্যদিন থেকে বন্ধ। জমির মালিক না থাকায় প্রভাবশালী মহলের কয়েক জন রাতের বেলা ভেকু মেশিন মাটি কেটে নিয়ে যায়। ভূরুঙ্গামারী থানার অফিসার অফিসার ইনচার্জ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালিক পক্ষ মামলা করলে আমারা মামলা নিবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারী ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের আঁধারে মাটি কাটার অভিযোগ

আপডেট সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫