আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তফসিলকে সামনে রেখে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা জোরদার হয়েছে। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের পরিচিত করে তুলতে মাঠে সক্রিয় রয়েছেন বিভিন্ন প্রার্থী। এর মধ্যে শিক্ষক ও বিএনপি নেতা মোঃ ইব্রাহীম আলীকে ঘিরে পৌর এলাকায় ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।
স্থানীয়দের একাংশের মতে, নাগেশ্বরীতে বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের রাজনীতির মধ্যে উভয় পক্ষকে একত্রিত করে নির্বাচনী সাফল্য অর্জনের সক্ষমতা রয়েছে ইব্রাহীম আলীর। সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় তৈরির লক্ষ্যে বিভিন্ন বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সাহিত্য ও সংস্কৃতির প্রতিও রয়েছে তার আগ্রহ। কবিতা, গল্প ও নাটক রচনা এবং আবৃত্তি তার অন্যতম শখ। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন তিনি।
রেনেটা কোম্পানিতে কর্মরত থাকাকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বৃহত্তর দিনাজপুর অঞ্চলের সভাপতি হিসেবেও কাজ করেছেন।
২০১৬ সাল থেকে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) নাগেশ্বরী উপশাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে সংগঠনটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিকভাবে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের সঙ্গে সামাজিক ও সাংগঠনিকভাবে সম্পৃক্ত রয়েছেন।
সমর্থকদের ভাষ্য, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তারা মনে করেন, বিএনপির সমর্থন পেলে নাগেশ্বরী পৌরসভায় একজন সৎ, শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
Leave a Reply