রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ১২:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুঃস্থ ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১২৬ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগ নতুন কর্মসংস্থানের পাশাপাশি উপকারভোগী নারীদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান।
পড়ুন>> কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, সিনিয়র সহ-সভাপতি নুরনবী, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও উপকারভোগীরা।
পড়ুন>>১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। একটি সেলাই মেশিন শুধু একটি উপকরণ নয়, বরং একটি পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যম। এর মাধ্যমে উপকারভোগীরা নিজ এলাকায় আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন এবং আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে স্বাবলম্বী জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১২৬ জন দুঃস্থ ও অস্বচ্ছল নারীর হাতে ১২৬টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























