আমি বন্দী কারাগারে' গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে কিন্তু কেন? : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আমি বন্দী কারাগারে' গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে কিন্তু কেন? : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মানুষের ঢল গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে বিএনপির গণসমাবেশ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নের আশ্বাস দিলেন ইউএনও সকিনা আক্তার নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা কুড়িগ্রামে জুলাই অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল আগামী ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে কিন্তু কেন? ৫ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আপনার দিনটি

আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে কিন্তু কেন?

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আমি বন্দী কারাগারে' গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে কিন্তু কেন?
শিল্পী মুজিব পরদেশী

 

 

আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে কিন্তু কেন?

 

 

লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন ইদ্রিস আলী বিশ্বাস। মামলার বিচার শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

পড়ুন>>বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

রায় ঘোষণার পর থেকে মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে পুলিশ কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পড়ুন>>এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল

 

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করে বলেন, মামলার বিষয়ে অবগত থাকার পরও দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এ অবস্থায় জামিন দিলে বাদী ক্ষতিগ্রস্ত হতে পারেন।

উল্লেখ্য, মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগানের জগতে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার কণ্ঠে পরিবেশিত অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘কলমে নাই কালি’, ‘আমি বন্দী কারাগারে’, ‘সাদা দিলে কাদা’, ‘তোমায় আমি হলেম অচেনা’, ‘আমি কেমন করে পত্র লিখি’, ‘আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ’ এবং ‘মন তোরে পারলাম না বুঝাইতে’।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!