আগামী ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
- আপডেট সময় : ০৪:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আগামী ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে যেমন ফল জানতে পারবেন, তেমনি শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।
বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন মোবাইল অপারেটর থেকে এসএসসির ফল দেখার যে এসএমএস পদ্ধতি জানানো হয়েছে, সেটি সঠিক। এ পদ্ধতিতে পরীক্ষার্থীরা ব্যক্তিগত ফলাফল জানতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
এসএমএসে যেভাবে দেখবেন ফল
সাধারণ শিক্ষা বোর্ড (SSC):
SSC বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর রোল নম্বর 2026
পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। SSC <space> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> 2026 পাঠাতে হবে 16140 নম্বরে।
দাখিল (মাদরাসা):
SSC MAD রোল নম্বর 2026 পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। SSC <space> MAD <space> রোল নম্বর <space> 2026 পাঠাতে হবে 16140 নম্বরে।
কারিগরি শিক্ষা বোর্ড:
SSC TEC রোল নম্বর 2026 পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। SSC <space> TEC <space> রোল নম্বর <space> 2026 পাঠাতে হবে 16140 নম্বরে।
প্রতিটি এসএমএসের জন্য ১.৩৯ টাকা (সব ধরনের ট্যাক্সসহ) কেটে নেওয়া হবে।
অনলাইনেও জানা যাবে ফল
ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল দেখতে পারবেন।
ভিজিট করে জানা যাবে।
পরীক্ষায় অংশগ্রহণের তথ্য
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং নির্ধারিত সূচি অনুযায়ী শেষ হয় ২০ মে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























