কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রাঙামাটির নানিয়ারচরে মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা 

কাউনিয়া (রংপুর) থেকে কুদ্দুছ বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা 
কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা 

 

 

কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা

 

 

কাউনিয়ায় কচুরিপানা দিয়ে সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে ৩ টি গ্রামের আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা সময় মত আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছে। এ খবরটি বিভিন্ন পত্রিকায় দেখার পর কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা কচুরিপানা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অপসারণের উদ্যোগ নেয়।

সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আগষ্ট মাসে জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মঙ্গলবার সকালে নিজপাড়া গাজীরহাট জোড়া দিঘির পাড় সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করা হয়।

 

পড়ুন>>১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

 

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন কালে বলেন বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষকের দূর্ভোগের কথা চিন্তা করে জলাবদ্ধতা নিরসনে এবং দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আগষ্ট মাসে জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করে স্বেচ্ছাশ্রমে  আমরা কচুরিপানা অপসারণের কাজটি করছি।

 

পড়ুন>>সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

 

এ কাজে সহায়তা করেন উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সম্পাদক মোঃ শাজাহান আলী, সমাজ সেবক শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী ও  সাধারণ সম্পাদক শাহিনুর আলম, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, অহিদুল ইসলাম,প্রভাষক শাহীন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহ কোষাধ্যক্ষ ওয়াহেদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

আরও পড়ুন>>রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডবে রাণীশংকৈলে আহত অন্তত ১০

উল্লেখ যে রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে মধ্যে সাপ খাওয়া দোলা, মধ্যে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি বের হয়ে যায় গাজীরহাট জোরা দীঘির পুল, তালুকসাহাজ আটানী পুল ও সাপ খাওয়া দোলার পুলের ভিতর দিয়ে। বৃষ্টির পানির প্রবল স্রোতে কচুরিপানা ভেসে গিয়ে এতিনটি সেতুর মুখে আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজপাড়া দোলা, সাপ খাওয়ার দোলা ও আটানী গিরাই দোলাসহ তিন দোলায় ৫০০ একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা। ফলে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।

 

আরও পড়ুন>>বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের 

এছাড়াও এ তিনটি দোলায় আইল বেঁধে মাছ চাষ,মাল্লি বেঁধে খড়া জাল বসিয়ে মাছ শিকার, জমির আইলে ডারকি বসানো,রিং জাল বসিয়ে মাছ নিধনের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরায় দোলার মধ্যে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ প্রাকৃতিক ভাবে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানান। সেই সাথে ভবিষ্যতে এধরনের সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!