বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পাইকগাছায় যথাযত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে,সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু উপস্থিত ছিলেন ।বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,ওসি (তদন্ত) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ শাহাজান আলী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ,অধ্যক্ষ রবিউল ইসলাম,হাবিবুল্লাহ বাহার, মোয়াজ্জেম হোসেন শিকদার, আজহার আলী,একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপাধ্যক্ষ ত্রিদিব নাথ,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে,রহিমা আক্তার শম্পা, আব্দুর রহমান,প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন।
।
Leave a Reply