ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানার সরকারি অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং পরবর্তীতে পুলিশ মামলা না নেয়ার প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানার বরাদ্দকৃত অর্থ তসরুফের খবর প্রকাশ করায় দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সাংবাদিকদের সপরিবারে হত্যার হুমকিও দেয়।

পরবর্তীতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনের কাছে মামলা করতে গেলে তিনি তা নথিভুক্ত না করে অভিযোগটি ফেলে রাখেন এবং তদন্তের দোহাই দিয়ে চার দিন ধরে সময়ক্ষেপণ করছেন।

পড়ুন>>জাতিসংঘ মহাসচিবের সাথে কাতারের আমীরের দ্বিপক্ষীয় বৈঠক

প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ সংঘটিত সেই হামলার সিসিটিভি ফুটেজও পুলিশ এখনো উদ্ধার করেনি। উল্টো আহত সাংবাদিকদের বিরুদ্ধেই কোনো তথ্য-প্রমাণ ছাড়া চাঁদাবাজির পাল্টা অভিযোগ নেওয়া হয়েছে। অন্যদিকে এতিমদের টাকা আত্মসাতের বিষয়ে প্রকাশিত খবরের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের ওপর এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দেন সাংবাদিক নেতারা।

পড়ুন>>৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালীর পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, নাসির উদ্দিন বাদল, ফয়জুল ইসলাম জাহান, গিয়াস উদ্দিন রনি, মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা এবং সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬