নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
নাগেশ্বরীতে সলিডারিটির বিতরণ করা ছাগল হাতে উপকারভোগী।

 

 

 

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২২ জুন সোমবার উপজেলা চত্বরে সুবিধা বঞ্চিতদের মাঝে ছাগল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় শাকসবজি, ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে।

 

 

সুবিধা বঞ্চিত নদীর তীরবর্তী চরাঞ্চাল থেকে আসা গ্রাহকগণ বলেন আমাদেরকে ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা থাকলেও অতি কম দামের রোগা ও ছোট ছাগল দিয়ে প্রতারণা করা হয়েছে এবং গাছের চারা দিয়ে ১শত করে টাকা নেয়া হয়েছে।

পড়ুন>> নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে

 

 

সুবিধাভোগী হাসান, আছিয়া বলেন আমাদের যে ছাগল দেয়া হয়েছে তার দাম ২থেকে আড়াই হাজার টাকা হবে। কিন্তু আমরা জেনেছি আমাদের ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা।

 

 

একটি সুত্র জানিয়েছে ঠিকাদার ও সলিডারিটির কর্মকর্তারা যোগসাজসে নাম মাত্র কোটেশন ব্যবহার করে ছাগলের দাম অতিরিক্ত দেখিয়ে অল্প দামে ছাগল ক্রয় করে বাকী টাকা আত্মসাত করা হয়েছে।

 

 

সুবিধাভোগী রেখা খাতুন এবং আখি বলেন, বাজেটের চেয়ে কম দামের ছাগল দিয়ে ঠিকাদারের সাথে যোগসাজশ করে টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রজেক্ট কো অর্ডিনেটর বলেন, আমরা বাজারে লোক পাঠিয়ে ছাগল নির্বাচন করে দিয়েছি, কিন্তু সেই রকম ছাগল কেনা হয়নি।

পড়ুন>>ফুলবাড়ীতে চীনা নাগরিকের থানায় অভিযোগ: ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী উধাও

 

 

সলিডারিটি নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লালের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি এই অঞ্চলের মানুষকে কোটি কোটি টাকা দিয়েছি। আমি কোন দুর্নীতির পক্ষে নই। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে আইনী ব‍্যবস্থা নেয়া হবে।

 

 

এই প্রকল্পটির উদ্দেশ্য হলো চরের মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প এবং ব্রেড ফরদা ওয়ার্ল্ড, বার্লিন, জামানের অর্থায়নে পরিচালিত হচ্ছে। মোট ৩৯০ টি উপজেলায় কার্যক্রম চালু আছে তারা জানায়। এর মধ্যে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী দুই উপজেলায় ৪৪জন সুবিধাভোগীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!