ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

নলডাঙ্গায় বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন আ’লীগ নেতাকর্মীরা

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৯০০ বার পড়া হয়েছে

ভেঙে ফেলা নলডাঙ্গার বিএনপি কার্যালয়।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন আ’লীগ নেতাকর্মীরা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

পড়ুন>>চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলের মৃত্যু

ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব অভিযোগ করে বলেন, “সন্ধ্যায় আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন ব্যক্তি বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। এরাই এই হামলার সঙ্গে সরাসরি জড়িত।”

তিনি আরও বলেন, “তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে অফিসে ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

তবে অভিযুক্তদের কাউকে পাওয়া না যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন আ’লীগ নেতাকর্মীরা

আপডেট সময় : ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬