ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের মালাগা শহরের সঙ্গে কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য ও পর্যটনসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে মালাগা শহরকে কেন্দ্র করে শিক্ষা, শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক আদান-প্রদান, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আলোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মেয়রের কাছে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। তিনি এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভূমিকার প্রশংসা করেন। অন্যদিকে, মালাগার মেয়র বাংলাদেশের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার সংকটের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ সময় মেয়র সংকটটির দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে, উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর প্রশাসনের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ

আপডেট সময় : ১২:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬