ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে

কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিং তাণ্ডবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৩২৯ রানে গুটিয়ে দিয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ছয় বলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার শেষ ৪টি উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারে বড় ধস নামান স্টার্ক। এর আগে ম্যাচে টস জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিংবান্ধব কেপটাউনের উইকেটে শুরুটা অবশ্য চমৎকার করেছিল স্বাগতিকরা। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্কেস অ্যাকারম্যান এবং এইডেন মার্করামের উদ্বোধনী জুটি দলকে বেশ শক্ত ভিতের ওপর দাঁড় করায়। কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তারা বোর্ডে ১৪০ রান তুলে ফেলেন, যেখানে ৭৫ বলেই ৮২ রান করে ফেলেছিলেন আক্রমণাত্মক অ্যাকারম্যান। মাত্র ছয় বলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ধস নামান স্টার্ক।

তবে বিরতির পর দলীয় ১৫৮ রানের মাথায় বড় আঘাত হানেন অজিরা। অফ-স্পিনার নাথান লায়নের বলে স্টাম্পিংয়ের শিকার হন ৯৪ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ৯৫ রান করা অ্যাকারম্যান। তার বিদায়ে ওপেনিং জুটি ভাঙার পরই হঠাৎ ছন্দপতন ঘটে স্বাগতিক শিবিরে। অস্ট্রেলিয়ার বোলাররা চড়াও হলে মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬টি উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। জশ হ্যাজলউডের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দেওয়ার আগে মার্করাম করেন ৭৮ রান। এরপর অস্ট্রেলীয় অফস্পিনারের জাদুতে বেশ বিপদে পড়ে দল। ৯৪ বলে ১২টি চার ও ২ চারে ৯৫ রান করে তার বিদায়ে ভাঙে জুটি। অস্ট্রেলিয়া বোলাররা চড়াও হলে মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

মিডল অর্ডারে লায়ন ও স্টার্কের আঘাত

  1. এরপর অধিনায়ক টেম্বা বাভুমাকে (০) দুর্দান্ত এক বলে বোল্ড করেন লায়ন।
  2. পরপর দুই ওভারে ডেভিড বেডিংহাম (৫০) ও উইয়ান মুল্ডারকে (০) ফিরিয়ে দেন তিনি।
  3. অবশেষে স্টার্কের তোপে স্বাগতিকদের ইনিংস ৩২৯ রানে গুটিয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের মাঝে সপ্তম উইকেটে ৯৫ রানের শক্ত জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান রায়ান রিকেলটন ও মার্কো ইয়ানসেন। কিন্তু দিনের খেলার শেষের দিকে নতুন বল হাতে পেয়েই মারাত্মক ভয়ংকর হয়ে ওঠেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। নতুন বলের চতুর্থ ডেলিভারিতে রিকেলটনকে (৪২) সরাসরি এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। আর ঠিক দুই বল পর ইয়ানসেনকেও (৫২) চতুরতার সঙ্গে করেন বোল্ড।

নিজের পরের ওভারের প্রথম বলেই জেরাল্ড কোয়েটজিকে আউট করেন স্টার্ক। এরপর তৃতীয় বলে কাগিসো রাবাদাকে এলবিডব্লু করে স্বাগতিকদের ইনিংসের সমাপ্তি টানেন। মাত্র ৭২ রান খরচায় ৬টি উইকেট শিকার করেন স্টার্ক। উল্লেখ্য, গেবেখায় সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে লজ্জাজনক হারের পর এই ম্যাচে একাদশে চারটি বড় পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। ঘাড়ের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যান তারকা ব্যাটার স্টিভ স্মিথ। বাদ পড়েন নিক ম্যাডিনসন, বো ওয়েবস্টার ও স্কট বোল্যান্ড। তাদের জায়গায় মূল একাদশে সুযোগ পান ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অলরাউন্ডার কুপার কনোলি এবং স্পিনার নাথান লায়ন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০৮:১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬