ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৪ কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় সড়কে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৩ বর্ষসেরা কোচের পুরস্কারের দৌড়ে এগিয়ে লুইস দে লা ফুয়েন্তে না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র সংকটের মুখে জরিমানা আদায়: পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান

চলো যাযাবর হয়ে যাই -মাসুদ আল করিম

মাসুদ আল করিম
  • আপডেট সময় : ০৮:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৪২০ বার পড়া হয়েছে

চলো যাযাবর হয়ে যাই -মাসুদ আল করিম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলো যাযাবর হয়ে যাই
-মাসুদ আল করিম

অনন্ত আকাশের নীলিম সীমানার কোল ঘেঁষে
যে মেঘের আনাগোনা ছিল বহুকাল
কবেই তা বৃষ্টি হয়ে ঝরে গেছে ,
কে রেখেছে তার খবর ?
পৃথিবীটা বড্ড বস্তু কেন্দ্রিক হয়ে গেছে।

ভরা চৈত্রের তাপ প্রবাহে আজো
বৃষ্টির আশায় যে চাতক চেয়ে থাকে আকাশে
আজকাল কেউ খবর রাখেনা তার ।
শান বাঁধানো পুকুর ঘাটে জমেছে শ্যাওলা ,
আমরা চার দেয়ালে ব্যস্ত ‘ শাওয়ার ‘ নিতে ।

পুরনো দেয়াল ঘড়িটা এখনো চলে টিকটিক
সময়ের নির্মম ঘন্টা ধ্বনি মিলিয়ে যায় দূরে কোথাও
অথচ আমি , তুমি , আমরা কোথায় যেন
পিছিয়ে আছি ।

শ্যামলিমা , তুমিও ব্যস্ত নাগরিক আজ ।
কবিতার পংক্তিমালা আজকাল নাড়া দেয়না
তোমার কোমল হৃদয়।
অথচ এমনতো হবার কথা ছিলোনা ।
তোমার কথা ছিলোনা স্থবির ছবি হয়ে যাবার ।

কথা ছিলো রোজ তুমি নদী হয়ে যাবে সকাল বিকেল ,
প্রবাহমান স্রোতস্বিনীর মতো গতিশীল থাকবে ,
কিশোরী হয়ে যাবে রোজ রোজ ।

কথা ছিলো দিন বদলের খেলায়
কখনো প্রতিযোগী হবেনা তুমি।
কথা ছিলো অন্ধ জীবনে পথ দেখাবে
আলোকবর্তিকা হয়ে।

সময় বয়ে গেছে অনেক
সেই প্রথম দেখা থেকে আজ অবধি ।
আমরা হেরে গেছি সময়ের কাছে ।
জীবনের এই অসময়ে কিছু করার নেই আর ।
চলো যাযাবর হয়ে যাই !

পড়ুন>>

দুকুল ভাসাবো  -মাসুদ আল করিম

আমারও ছিল -মো. মাসুদ আল করিম

বিলাপ কথন -মো. মাসুদ আল করিম

ছবি আঁকছি -মাসুদ আল করিম

চলো যাযাবর হয়ে যাই -মাসুদ আল করিম

তুমি বললে  -মাসুদ আল করিম

 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “চলো যাযাবর হয়ে যাই -মাসুদ আল করিম”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলো যাযাবর হয়ে যাই -মাসুদ আল করিম

আপডেট সময় : ০৮:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

চলো যাযাবর হয়ে যাই
-মাসুদ আল করিম

অনন্ত আকাশের নীলিম সীমানার কোল ঘেঁষে
যে মেঘের আনাগোনা ছিল বহুকাল
কবেই তা বৃষ্টি হয়ে ঝরে গেছে ,
কে রেখেছে তার খবর ?
পৃথিবীটা বড্ড বস্তু কেন্দ্রিক হয়ে গেছে।

ভরা চৈত্রের তাপ প্রবাহে আজো
বৃষ্টির আশায় যে চাতক চেয়ে থাকে আকাশে
আজকাল কেউ খবর রাখেনা তার ।
শান বাঁধানো পুকুর ঘাটে জমেছে শ্যাওলা ,
আমরা চার দেয়ালে ব্যস্ত ‘ শাওয়ার ‘ নিতে ।

পুরনো দেয়াল ঘড়িটা এখনো চলে টিকটিক
সময়ের নির্মম ঘন্টা ধ্বনি মিলিয়ে যায় দূরে কোথাও
অথচ আমি , তুমি , আমরা কোথায় যেন
পিছিয়ে আছি ।

শ্যামলিমা , তুমিও ব্যস্ত নাগরিক আজ ।
কবিতার পংক্তিমালা আজকাল নাড়া দেয়না
তোমার কোমল হৃদয়।
অথচ এমনতো হবার কথা ছিলোনা ।
তোমার কথা ছিলোনা স্থবির ছবি হয়ে যাবার ।

কথা ছিলো রোজ তুমি নদী হয়ে যাবে সকাল বিকেল ,
প্রবাহমান স্রোতস্বিনীর মতো গতিশীল থাকবে ,
কিশোরী হয়ে যাবে রোজ রোজ ।

কথা ছিলো দিন বদলের খেলায়
কখনো প্রতিযোগী হবেনা তুমি।
কথা ছিলো অন্ধ জীবনে পথ দেখাবে
আলোকবর্তিকা হয়ে।

সময় বয়ে গেছে অনেক
সেই প্রথম দেখা থেকে আজ অবধি ।
আমরা হেরে গেছি সময়ের কাছে ।
জীবনের এই অসময়ে কিছু করার নেই আর ।
চলো যাযাবর হয়ে যাই !

পড়ুন>>

দুকুল ভাসাবো  -মাসুদ আল করিম

আমারও ছিল -মো. মাসুদ আল করিম

বিলাপ কথন -মো. মাসুদ আল করিম

ছবি আঁকছি -মাসুদ আল করিম

চলো যাযাবর হয়ে যাই -মাসুদ আল করিম

তুমি বললে  -মাসুদ আল করিম

 

Facebook Comments Box