ছবি আঁকছি -মাসুদ আল করিম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ছবি আঁকছি -মাসুদ আল করিম : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ছবি আঁকছি -মাসুদ আল করিম

মাসুদ আল করিম
  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
ছবি আঁকছি -মাসুদ আল করিম

ছবি আঁকছি -মাসুদ আল করিম

একটা ছবি আঁকছি ।
রং তুলি বিহীন।
ছবি আঁকছি যা হয়নি কখনো আঁকা ।
ছবি আঁকছি নীল আকাশ ,স্বচ্ছ একটা নদীর।
দুপাশে কাঁশবন
মাঝে বালুকাময় পথ।

ছবি আঁকছি
নদীর পাড়ে স্নিগ্ধ হাওয়ায়
একাকী দাঁড়িয়ে তুমি।

বেসামাল শাড়ীর আঁচলে
ঢেউ তুলে যাওয়া দুষ্টু হাওয়ার মাতামাতি।
ছবি আঁকছি অকারনে ।
ছবি আঁকছি একটা বিলাসী মনের
দূর্লভ স্বপ্নের।

কখনো হয়নি আঁকা এমন ছবি-
তোমার চোখের সরোবর
কিংবা
আমার আকাশ -চোখের নীলিমা।
কখনো হয়নি যাওয়া অবকাশ যাপনে
অখন্ড অবসরে।
হাতের তালুতে বন্দী করিনি কেউ
এক আঁজলা বৃষ্টির জল ।

তবুও কত স্মৃতি
ব্যস্ত সময়ের অপূর্ণ ভালবাসার !
দেয়া -নেয়ার হিসেব ছিলোনা কোনো
তবুও কত ঋণ!

ঋণের ভাড়ে ন্যুব্জে পড়া
আমি অপূর্ণতার খাতায়
খুঁজে ফিরি পূর্ণতার লেশ ।

জীবন বয়ে চলে তবুও ভাটির টানে অবিরাম।
সাদা-কালো জীবন
তবুও রঙিন হতে চায়
রঙ তুলির আঁচড়ে ।

পড়ুন>>

পড়ুন>>

দুকুল ভাসাবো  -মাসুদ আল করিম

আমারও ছিল -মো. মাসুদ আল করিম

বিলাপ কথন -মো. মাসুদ আল করিম

ছবি আঁকছি -মাসুদ আল করিম

চলো যাযাবর হয়ে যাই -মাসুদ আল করিম

তুমি বললে  -মাসুদ আল করিম

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!