রাজধানীর গুলশানে শুক্রবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করেন। বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তল্লাশি চালিয়ে আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মন্তব্য করুন