আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক পদে নিয়োগ
পদের বিবরণ ও যোগ্যতা
পদের নাম: পরিচালক (হাসপাতাল)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও এমপিএইচ অথবা সমমানের ডিগ্রি। ক্যাডেট কলেজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: হাসপাতাল ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট কোনো ব্যবস্থাপনা পদে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল বা তদূর্ধ্ব পদমর্যাদার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মঘণ্টা সপ্তাহে ৬ দিন, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। এছাড়া ডাকযোগে বা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়া যাবে
এইচআরডি, আদ্-দ্বীন ফাউন্ডেশন, করপোরেট অফিস (৫ম তলা), ২, বড় মগবাজার, ঢাকা-১২১৭। আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।