ময়মনসিংহ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী যুবকের ওপর হামলা ও মৃত্যু

 

 

 

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। পেশায় সবজি বিক্রেতা ফরহাদ বিভিন্ন সামাজিক আন্দোলন ও বেকারদের কর্মসংস্থান দাবির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া গত সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার পরিবারে দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি জলাশয়ে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, তার ছেলে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিত। এ কারণে অনেকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছিল, যারা এই ঘটনার পেছনে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। মৃত্যুর আগে ফরহাদ পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়ে গেছেন, যা রেকর্ড করা হয়েছে।

 

পড়ুন>>নাইন-ইলেভেন হামলার ২৫ বছর: বদলে যাওয়া বিশ্ব ও জোহরান মামদানিকে ঘিরে বিতর্ক

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফরহাদ পুলিশকে জানিয়েছেন যে বাসা থেকে বের হয়ে নির্জন স্থানে যাওয়ার সময় পেছন থেকে দুজন তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়। তবে তিনি হামলাকারীদের চিনতে পারেননি।

 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১০

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১১

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১২

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৩

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৪

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

১৫

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী যুবকের ওপর হামলা ও মৃত্যু

১৬

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক পদে নিয়োগ

১৭

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

১৮

দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন

১৯

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

২০
error: Content is protected !!