ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, কেবল রাজনৈতিক দলের বিজয় বা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। একজন কর্মীকে দলের বিজয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত বিজয় নিশ্চিত করার দিকেও মনোযোগী হতে হবে। তার ভাষায়, ব্যক্তির প্রকৃত বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে মুক্তি লাভ। শুক্রবার সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইসলামের বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মুখে ইসলামের কথা বলা যথেষ্ট নয়, বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনে তার প্রতিফলন থাকতে হবে।

মাওলানা মওদুদীর ‘সত্যের সাক্ষ্য’ ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, মৌখিক সাক্ষ্য প্রদানের পাশাপাশি বাস্তব জীবনেও ইসলামের সাক্ষ্য বহন করতে হবে।

পড়ুন>>গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বর্তমান বিশ্বের মুসলিম উম্মাহর অবস্থার সমালোচনা করে তিনি বলেন, সংখ্যায় প্রায় ২০০ কোটি হলেও মুসলমানরা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বিপরীতে, অল্পসংখ্যক ইহুদি জনগোষ্ঠী বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে, যার মূল কারণ মুসলমানদের মধ্যে ঈমানি শক্তি ও বাস্তব চেতনার অভাব।

তিনি ইসলামের প্রাথমিক যুগের উদাহরণ টেনে বলেন, মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠার সময় মুসলমানদের জীবনযাপন ছিল অত্যন্ত সাদামাটা। তখন কোনো জাঁকজমক না থাকলেও পারস্য ও রোমের মতো শক্তিশালী সাম্রাজ্য মুসলমানদের ভয় পেত। অথচ বর্তমান সময়ে অত্যাধুনিক মসজিদ ও বিলাসী জীবনযাপন থাকলেও সেই ঈমানি শক্তির ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।

তিনি আরও বলেন, দুনিয়াবি সম্পদ অর্জন ইসলামে নিষিদ্ধ নয়, তবে তা অর্জনের পথ হতে হবে বৈধ। সম্পদ অর্জনের প্রতিযোগিতায় না নেমে আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার আহ্বান জানান তিনি।

 পড়ুন>>জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এটিএম আজহার স্পষ্ট করেন যে, দলের জন্য অন্যায় বা অনৈতিক পদ্ধতি অবলম্বন করলে তার দায়ভার ব্যক্তিকেই বহন করতে হবে। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি ভোট চুরি বা অনৈতিক উপায়ে জামায়াতকে ক্ষমতায় আনার চেষ্টা করে, তবে তাতে তার ব্যক্তিগত মুক্তি মিলবে না। চোরের উদাহরণ দিয়ে তিনি বলেন, অন্যায়ভাবে অর্জিত সম্পদ দিয়ে জনকল্যাণ করলেও সেই অন্যায়ের দায় এড়ানো সম্ভব নয়। সূরা আস-সফের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, আল্লাহর পথে সংগ্রাম, মেধা ও সময় ব্যয় করাই হলো প্রকৃত ব্যবসা, যা মানুষকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে নতুন রূপে রাজনীতিতে ফেরানোর জন্য সরকারের ভেতরে থাকা কিছু মহল ও দিল্লির সংশ্লিষ্টরা কাজ করছে।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো একক দলের কৃতিত্ব নয়, বরং এটি ছাত্র-জনতার আত্মত্যাগ ও আল্লাহর রহমতের ফসল। দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক অন্ধকার শেষে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা যেন দুর্নীতি, বৈষম্য ও দলীয়করণমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে পূরণ হয়।

আরও পড়ুন>>প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের রাজনৈতিক চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকের বামপন্থী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এবং কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অতীতে বিএনপি সরকারের সময়েও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সমালোচনা করেন তিনি। এছাড়া রাষ্ট্র ও বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বামপন্থী মতাদর্শের প্রভাব ছিল বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাফল্য প্রমাণ করে যে, তরুণ প্রজন্ম ইসলামী আদর্শের প্রতি সমর্থন জানাচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। স

ম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি এবং সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী সভাপতি রাকিব হাসান।

সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক রুকন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

আপডেট সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬