ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (৩ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
মহান মে দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তেজগাঁও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮নং ফ্লোরে সকাল সোয়া ১০টায় এ বিতর্ক প্রতিযোগিতা হবে।
বিএনপি নেতা শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও বাদ জোহর আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করবেন মহানগর বিএনপি ও অংগসংঠনগুলো।
সকাল সাড়ে ৯টার দিকে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনের চার তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধনী বক্তব্য দেবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
২০০ মশক ও পরিচ্ছন্নতাকর্মী দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, জনসচেতনতায় র্যালি করা হবে। সকাল ৯টার পরপরই খিঁলগাও আমতলা জামে মসজিদ থেকে র্যালি শুরু হয়ে খিঁলগাও বাগিচা জামে মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে শেষ হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়া বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।
নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টার পরই পরই শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে সমাবেশ।
বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্কসবাদী) সভা হবে।
Leave a Reply