সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৭০৩২ বার পড়া হয়েছে
সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের নতুন কমিটি গঠন
সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের নতুন কমিটি গঠন:
সভাপতি শ্যামল ভৌমিক ও সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার।
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের ২০২৬-২০২৭ সালের ২৩ সদস্য বিশিষ্ট্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
গত ১মে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচ্ছদ, কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>> সিরাজগঞ্জ-৩ আসনের নির্বাচনী গাড়িবহরে হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সভায় বক্তব্য রাখেন- প্রচ্ছদ কুড়িগ্রামের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ও সংগীত শিল্পী ডাঃ তাপস বোস, সাবেক সভাপতি দুলাল বোস, সাবেক সাধারণ সম্পাদক হেলাল জাহাঙ্গীর, সিনিয়র সদস্য ইমতে আহসান শিলু, রঞ্জিত কুমার দাস রঞ্জু, সহ-সভাপতি আশিষ বকসী, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার, নাট্য সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী বাবন, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলী সহ অন্যান্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে পুনঃরায় বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শ্যামল ভৌমিককে সভাপতি ও বিশিষ্ট নাট্য শিল্পী বিপ্লব তরফদারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
পড়ুন>> শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব: ছুটি পাননি শিক্ষকরা
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলা, সহ-সভাপতি আশিষ বকসী, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলী, সাংস্কৃতিক সম্পাদক শ্যামলী ভৌমিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক লিটন দাস, নাট্য সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী বাবন, সহ-নাট্য সম্পাদক এস.এম. জাকিরুল ইসলাম জুয়েল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ইমতে আহসান শিলু, দপ্তর ও প্রচার সম্পাদক স্বপন কুমার দাস, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক দিবাকর বোস দিগন্ত, কোষাধ্যক্ষ মোকলেছুর রহমান মুকুল, কার্যকরী সদস্য- দুলাল বোস, জুলকারনাইন স্বপন, হেলাল জাহাঙ্গীর, জুলিয়া জুলকারনাইন রত্না, মিনা রাণী তরফদার, রঞ্জিত কুমার দাস, খাইরুল কিবরিয়া টিটু, রুকুনুজ্জামান রুকু, দীপিকা রায়।
বক্তারা বলেন, প্রচ্ছদ, কুড়িগ্রাম ৪৫ বছরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। আগামীতে নতুন কমিটি আরো উজ্জ্বীবিত হয়ে কুড়িগ্রাম তথা দেশের সাংস্কৃতিক অঙ্গনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























