ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী: প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা তৈরি পোশাক খাতের অস্থিরতার মাঝে মজুরি বোর্ডের প্রথম সভা আজ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে অর্থনৈতিক ও অভিবাসন ইস্যু মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: হামলায় আহত শ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি বার্সেলোনার জয়যাত্রা: রাফিনিয়ার জোড়া গোলে ধসে পড়ল অ্যাস্টন ভিলা সংশয় আর কৌতূহল চাকরিপ্রার্থীদের: ৫২তম বিসিএসও কি বিশেষ হতে যাচ্ছে আপাতত ইরানে নতুন কোনো হামলার পরিকল্পনা নেই: ডোনাল্ড ট্রাম্প

রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩০৬৩ বার পড়া হয়েছে

রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের

রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি এনসিপি’র উত্তর মূখ্য সংগঠক সারজিস আলমের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিভাগীয় অফিস স্থাপনের উদ্যোগে রংপুর বিভাগ বাদ পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় ক্রিকেট পলিসি (এনসিপি)–এর উত্তর মূখ্য সংগঠক সারজিস আলম।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন “বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই দায়িত্ব গ্রহণ করেছেন, এজন্য অভিনন্দন। দায়িত্ব গ্রহণের পর বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই। তবে রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি সাত বিভাগে অফিস স্থাপনের উদ্যোগ আমাদের মর্মাহত করেছে।”

তিনি আরও বলেন, “রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে। একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগকে অন্য বিভাগের অধীনে রাখা এই অঞ্চলের ক্রিকেটারদের জন্য দুঃখজনক। ক্রিকেট ফ্যাসিলিটিজের দিক থেকে রংপুর সবচেয়ে পিছিয়ে থাকা বিভাগ, যাদের একটি ভালো মাঠও নেই, আন্তর্জাতিক মাঠ তো দূরের কথা।”

পড়ুন>>আদালত থেকে ফেরার পথে বৃদ্ধ অপহৃত: অভিযোগ পরিবারের

সারজিস আলম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাইসহ নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অন্য সাত বিভাগের মতো রংপুর বিভাগেও বিসিবি বিভাগীয় অফিস স্থাপন করতে হবে। পাশাপাশি দ্রুত রংপুরে ভালো মানের মাঠ ও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “রংপুরের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হলে রংপুরবাসী তা মেনে নেবে না। রংপুরের সঙ্গে যেমন আচরণ করা হবে, রংপুরও ভবিষ্যতে তেমনই প্রতিক্রিয়া দেখাবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুর বিভাগে বিসিবি অফিস স্থাপনের দাবি সারজিস আলমের

আপডেট সময় : ১০:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫