হাম ও উপসর্গে শিশু মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই
  1. admin@sristy.net : admin :
হাম ও উপসর্গে শিশু মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৮০০ ছুঁই ছুঁই

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৮০০ ছুঁই ছুঁই

 

হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছে না। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর প্রাণহানি ঘটেছে।

 

 

 

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

 

পড়ুন>> সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসবহুল পণ্য

 

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৯৮ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪৭ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।

 

 

 

১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের শরীরে রোগটির উপসর্গ পাওয়া গেছে এবং মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৭ হাজার ৫৩২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!