দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে হাম শনাক্তের পর মারা গেছেন ৯৯ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮৭ জনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৮০ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন। যদিও অধিদপ্তরের পরিসংখ্যানে বয়সভিত্তিক কোনো তথ্য দেওয়া হয়নি, তবে রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরা এতে বেশি ঝুঁকিপূর্ণ। প্রাদুর্ভাব চলাকালে হামের উপসর্গ নিয়ে হওয়া প্রতিটি মৃত্যুকে হামজনিত মৃত্যু হিসেবেই গণ্য করা হচ্ছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: হাম নিয়ে যে ১০টি প্রশ্নের উত্তর অভিভাবকেরা জানতে চান। প্রতিবেদনে যোগ করা তথ্য: প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।
সূত্র: প্রথম আলো
Leave a Reply