ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ নওগাঁয় বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ২৩২ বার পড়া হয়েছে

পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ নওগাঁয় বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ থেকে সুবীর দাস: পূর্ব ঘোষণা ছাড়াই অভ্যন্তরীণ ও আন্ত:জেলা রুটে বন্ধ নওগাঁয় বাস চলাচল চলাচল বন্ধের ডাক দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।বুধবার (১৪ সেপ্টেম্বর) বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের জেরে নওগাঁ থেকে অভ্যন্তরীণ ও আন্ত:জেলা রুটে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করা হয়েছে বাস চলাচল।সকাল ৬টার থেকে বাস চলাচল বন্ধের ডাক দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে নওগাঁ বাস টার্মিনাল এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিকশা ও ইজিবাইকের শ্রমিকেরা কয়েকজন মোটর শ্রমিক মারধর করে। এ ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার অভ্যন্তরীণ ও আন্ত:জেলা রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে।’

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তফা কালিমী বাবুল বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের লোকজন উভয় পক্ষের সঙ্গে বসেছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে আজকেই বাস চলাচল সচল হতে পারে। তবে প্রধান দাবি হচ্ছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

নওগাঁ জেলা ইলেকট্রিক ব্যাটারি চালিত অটো চার্জার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মন্ডল বলেন, ‘গতকাল বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে কয়েকটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় বাস পরিবহন সংগঠনের শ্রমিকেরা সেখান থেকে অটোরিকশা সরিয়ে নিতে বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আমাদের শ্রমিকেরাও আহত হয়েছেন। এটা খুবই সামান্য ঘটনা। এটা নিয়ে বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। প্রশাসনের কর্তারা উভয় পক্ষকে নিয়ে বসেছেন। আশা করছি, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।’

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বালু ডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।রাজশাহী যাওয়ার জন্য অপেক্ষা করা হাফিজুর রহমান বলেন, ‘আমার এক আত্মীয় রাজশাহী মেডিক্যালে ভর্তি, তাকে দেখতে যাওয়ার কথা আমাদের। এখানে এসে দেখি কোনো বাস রাজশাহী যাবে না। কীভাবে যাব বুঝতে পারছি না।’

আরেক যাত্রী লিপিকা সরকার বলেন, ‘ঢাকা থেকে ট্রেনে এসেছি, সাপাহারে যাব। নওগাঁ বাসস্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন সিএনজিতে যেতে হবে। কিন্তু সিএনজিতে যেতে বাড়তি ভাড়া দিতে হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ নওগাঁয় বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২