২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
- আপডেট সময় : ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ক্রিকেট বিশ্বের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপের ২০২৭ আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে। বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ বিন্যাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আগামী ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ১৪ দলের এই বিশ্ব আসরের।
বিশ্বকাপের মূল গ্রুপ পর্ব শুরুর পূর্বে নামিবিয়ার উইন্ডহোকে ২, ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন দলের ‘সুপার সিরিজ’। এখান থেকে একটি দল টুর্নামেন্টের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করবে।
পড়ুন>>২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা
এবারের বিশ্বকাপের কাঠামোতে ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সেরা তিন দল সরাসরি ‘সুপার ৭’ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এছাড়া দুই গ্রুপের চতুর্থ দলগুলোর মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে, তারাও সেই পর্বে খেলার সুযোগ পাবে। পরবর্তীতে এই সাত দলের লড়াই থেকে সেরা চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে। এবারের বিশ্বকাপের কাঠামোতেও থাকছে নতুনত্ব।
বাংলাদেশ দল এবার পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের লড়তে হবে নিউজিল্যান্ড, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং কোয়ালিফায়ার বি থেকে আসা দলের বিপক্ষে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার এ।
পড়ুন>>সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ডারবানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর তশভানে বাংলাদেশ লড়বে কোয়ালিফায়ার বি থেকে উঠে আসা দলের বিপক্ষে। একই ভেন্যুতে ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



















