ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ কর অঞ্চল-রংপুরে ৩৬ কর্মী নিয়োগ: আবেদন করবেন যেভাবে সিরিয়ায় ইসরায়েলের সামরিক অনুপ্রবেশ ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বারবার হামলা, নাসীরুদ্দীনের নিরাপত্তা নিয়ে এনসিপির গভীর উদ্বেগ প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখের বেশি শিক্ষক

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৪ অক্টোবর দিবাগত রাতে ক্যাম্পাসে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে সোমবার একটি বিবৃতি প্রদান করে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই বিবৃতিতে হামলার জন্য ছাত্রদলের কর্মীদের দায়ী করেন।

হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজের আরিফ উজ্জামান কোরবান এবং সমকালের মাঈনুল ইসলাম রাজু। এহসানুল মাহবুব জুবায়ের আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের ওপর এ ধরনের বর্বরোচিত আচরণের তীব্র প্রতিবাদ জানান। তিনি এ হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এ হামলায় আহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক।

বিবৃতিতে জুবায়ের আরও উল্লেখ করেন যে, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে উপস্থিত থাকা সত্ত্বেও সাংবাদিকদের হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং গ্রহণযোগ্য নয়। এমনকি গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে অপরাধীদের দৃশ্যমান হওয়ার পরেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন।

মুক্ত সাংবাদিকতা ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধীদের দ্রুত বিচার দাবি করেন জামায়াতের এই নেতা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যর্থ হলে এবং দোষীদের শাস্তি নিশ্চিত না করা গেলে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ ও একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হওয়ার সকল দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। এর ব্যত্যয় হলে ভবিষ্যতে ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়াসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তাবে বলে আমরা মনে করি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত

আপডেট সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬