ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় র‍্যালি চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ র‍্যালিতে ব্যবহৃত ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন>>বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডের পাশাপাশি ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা একটি ব্যানার বহন করা হয়। র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন>>হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

স্থানীয় সূত্র জানায়, র‍্যালিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‍্যালিতে ব্যবহৃত ব্যানারটি জব্দ করে। পরে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আবুল হাশেম ভূঁইয়ার বয়স ৪৮ বছর। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, আবুল হাশেম ভূঁইয়া কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন নিয়ে তাদের আপত্তি ছিল না। তবে র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন>>প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখের বেশি শিক্ষক

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের র‍্যালিতে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক ব্যক্তির নামসংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ব্যানারটি ব্যবহারের উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে প্রধান শিক্ষকের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের সম্পর্ক কী—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬