ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ কর অঞ্চল-রংপুরে ৩৬ কর্মী নিয়োগ: আবেদন করবেন যেভাবে সিরিয়ায় ইসরায়েলের সামরিক অনুপ্রবেশ ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বারবার হামলা, নাসীরুদ্দীনের নিরাপত্তা নিয়ে এনসিপির গভীর উদ্বেগ প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখের বেশি শিক্ষক সবার জন্য আবাসন নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে সম্প্রতি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন মো. ফাহাদ হোসেন (২৭) নামের এক বাংলাদেশি কর্মী। ঘটনার পর দ্বিতীয় দিনে ফাহাদের সন্ধানে সকাল ৮টা থেকেই পুরোদমে তৎপরতা শুরু করে উদ্ধারকারী দল।

অবশেষে রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে মাটির স্তূপের গভীর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম মো. ফাহাদ হোসেন (২৭)। গত শুক্রবার পাহাড়ধসের ঘটনার পর নিখোঁজ ছিলেন তিনি।

পড়ুন>>আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, মালয়েশীয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন ইউনিটের একটি প্রশিক্ষিত ট্র্যাকার কুকুরের সহায়তায় এই অভিযান সফল হয়। নিখোঁজ কর্মীকে খুঁজে বের করতে বিশেষভাবে অবদান রাখে ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি অনুসন্ধানী কুকুর।

এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী, তিনটি ট্র্যাকার কুকুর এবং একটি ভারী খননকারী যন্ত্র (এক্সেভেটর) ব্যবহার করা হয়। উদ্ধারের পর আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করতে মরদেহটি স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

আপডেট সময় : ০২:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬