ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিনতি আহবায়ক – ইলা সদস্য সচিব করে তাড়াশে জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ ২ জন গ্রেফতার ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংস ৬ অস্ত্র

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংস ৬ অস্ত্র

সৌদি আরবের আকাশসীমায় ফের বড় ধরনের হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, খামিস মুশাইতের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন এবং জাজানের আকাশে আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে ধ্বংস করা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। এতে বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন।

পড়ুন>>রোনালদোকে ছাড়াই ডেনমার্কের মাঠে পর্তুগালের দুর্দান্ত জয়

আল-মালিকি হুশিয়ারি দিয়ে বলেন, হুতি মিলিশিয়াদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে জোট বাহিনী তাদের কার্যকরী সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে।

এর কয়েক ঘণ্টা আগেই সৌদি কর্তৃপক্ষ মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার পেছনে হুতিদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। গত মঙ্গলবার ভোরে চালানো ওই ড্রোন হামলায় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়ে। তবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সামগ্রিকভাবে সচল রয়েছে বলে জানায় জোট। মসজিদে নববীসহ মদিনার গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের প্রধান মাধ্যম এই তাইবা বিদ্যুৎ কেন্দ্রটি।

পড়ুন>>সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংস ৬ অস্ত্র

মদিনার এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে জানিয়েছে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর সুরক্ষা জিসিসি সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তারই অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংস ৬ অস্ত্র

আপডেট সময় : ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬