ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে যুদ্ধের উত্তেজনা কমার লক্ষণ দেখছেন না কূটনীতিকরা নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও গুলশানে কেন বাড়ছে অপরাধ? রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা: প্রক্টর-প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কানাডার উৎসবে নাজিফা তুষির প্রথম আন্তর্জাতিক পুরস্কার কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর বিডিরেন ট্রাস্টে সিইও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৪ অক্টোবর) এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রতিটি নাগরিকের সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করা একটি মৌলিক পূর্বশর্ত। তিনি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে শহরগুলো কেবল বসবাসের জায়গা নয়, বরং সেগুলো শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান ও উদ্ভাবনের প্রাণকেন্দ্র। তাই পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরায়ণের ওপর টেকসই উন্নয়নের সাফল্য নির্ভর করে। তিনি লক্ষ্য করেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, যানজট, দূষণ এবং মানহীন আবাসনের মতো বহুমুখী সমস্যার মুখোমুখি হচ্ছে। এই প্রেক্ষাপটে এ বছরের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ অত্যন্ত প্রাসঙ্গিক।

বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, ভূমির বাড়তি দাম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে আবাসন সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় চ্যালেঞ্জ। নিরাপদ, মর্যাদাপূর্ণ, পর্যাপ্ত এবং দূষণমুক্ত আবাসন মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে তিনি গুরুত্ব দেন।

রাষ্ট্রপতি আরও জানান, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এবং সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুবিধাবঞ্চিতদের আবাসন, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, ভবন নির্মাণবিধি মেনে চলা, ভূমির যথাযথ ব্যবহার এবং স্মার্ট নগর ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর তিনি জোর দেন। এ ধরণের পরিকল্পনা ও কর্মসূচি নাগরিক সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

তবে এই সংকট মোকাবিলায় কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, পেশাজীবী, গবেষক, নাগরিক সমাজ এবং তরুণ প্রজন্মের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়।

সবশেষে, দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে নগরাঞ্চলের বর্তমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠলে একটি বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি

আপডেট সময় : ১০:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬