ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চারদিনের ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিমান্ড আবেদনে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে—মরিয়মের আত্মহত্যার সময় আসামিদের ঘটনাস্থলে উপস্থিতি, তাদের প্ররোচনা বা উস্কানি ছিল কি না তা যাচাই, মানসিক চাপ বা ভয়-ভীতি প্রদর্শন এবং পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান শনাক্তকরণ। এছাড়া মামলার নেপথ্যের মূল রহস্য উদঘাটন এবং অন্য কোনো অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত কি না, তা খুঁজে বের করার বিষয়টিও আবেদনে উঠে এসেছে। উল্লেখ্য, মামলার এজাহারে ভুক্তভোগী মরিয়মের বাবা অভিযোগ করেছিলেন যে, এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা মিলে মরিয়মকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী

আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬