ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে জেল-জরিমানার কঠোর সতর্কতা সাত দিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার বি১/বি২ ভিসার অপব্যবহার রোধে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস প্রেক্ষাপট: আমাদের লংমার্চ ওষুধের মতো কাজ করছে: জামায়াত আমির চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট মেটাতে নতুন পিপিপি মডেলের যাত্রা শুরু ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম অভিমুখে লং মার্চ: কোনো বাধাকেই পরোয়া করি না, বললেন জামায়াত আমীর আর্সেনালের সেট-পিস ঠেকাতে রাগবির ‘ট্যাকল প্যাড’ নিয়ে চেলসির অভিনব প্রস্তুতি বিশ্বের বনভূমির সিংহভাগ কোন দেশগুলোতে, কী বলছে জাতিসংঘের তথ্য খুলনায় বি-কোম্পানির দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা

 

 

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

অভিযানে মোঃ বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি এবং মানিক মিয়ার কাছ থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

অভিযানের সময় স্থানীয় লোকজন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানার টহল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে লাইসেন্সবিহীনভাবে অবৈধ সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী মো. বেলাল মিয়া ও মানিক মিয়াকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পড়ুন>>কুড়িগ্রামে চাকরির প্রলোভনে অনৈতিক কর্মকাণ্ড প্রধান শিক্ষকের: হাতেহাতে জনতার হাতে ধরা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। উপস্থিত স্থানীয়রা বলেন, সার সংকট ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ নিয়ে কেউ কেউ অবৈধভাবে সার মজুদ করছেন। তাঁদের দাবি, শুধু অর্থদণ্ডের পরিবর্তে আইন অনুযায়ী জেল ও জরিমানার মতো কঠোর শাস্তি নিশ্চিত করা হলে অবৈধভাবে সার মজুদের প্রবণতা কমবে এবং প্রকৃত কৃষকেরা সহজে সার পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!