যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ইস্যুকৃত বি১/বি২ ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশিদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ভিসার আওতাভুক্ত নয় এমন কর্মকাণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পৃথক সতর্কবার্তা দিয়েছিল দূতাবাস। সে সময় জানানো হয়েছিল, স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অনুমোদনহীন কাজ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে ভিসা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। মূলত ভিসার অপব্যবহার রোধ করতেই দূতাবাস নিয়মিত এসব নির্দেশনা প্রদান করছে। চাকরির আরও তথ্য: এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কোনো কাজও এ ভিসায় করা যাবে না।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Leave a Reply