কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কঠোর আইনি সতর্কবার্তা জারি করেছে। দেশটির আইন অনুযায়ী, কোনো ব্যক্তির স্পষ্ট সম্মতি বা অনুমতি ছাড়া তার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করা আইনত নিষিদ্ধ। এছাড়া, সড়ক দুর্ঘটনা বা যেকোনো জরুরি উদ্ধারকাজে ঘটনাস্থলে উপস্থিত ভুক্তভোগী ও আহত ব্যক্তিদের ভিডিও ধারণ করা সম্পূর্ণ বেআইনি হিসেবে গণ্য করা হয়। কাতারের পেনাল কোডের ৩৩৩ নম্বর ধারা অনুযায়ী, এই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে মেট্রাশ২ অ্যাপের মাধ্যমে সাইবার ক্রাইম বা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা ও আইন মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: গালফ বাংলা
Leave a Reply