ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ব্যাপক জনসমাগমে কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন

ইমরান হোসাইন মিলন
  • আপডেট সময় : ০৬:৪০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ব্যাপক জনসমাগমে কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাপক জনসমাগমে কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন

প্রথম দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ছিল ব্যবসায়ীদের বিটুবি নেটওয়ার্কিং।

প্রথম দিনে অসাধারণ সাড়া পাওয়ার পর শুরু হয়েছে দ্বিতীয় দিনের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’। ছুটির দিনে প্রদর্শনী শুরুর আগেই দর্শনার্থীরা হাজির হন, এরপর একে একে প্রবেশ করেন ভেতরে। প্রথম দিন বৃহস্পতিবার প্রদর্শনীতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পকে শুধু আমদানিনির্ভর বাজার হিসেবে না দেখে উৎপাদন, রপ্তানি এবং দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

প্রথম দিন প্রদর্শনী প্রাঙ্গণে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল। বিভিন্ন দেশের প্রসাধনী ও পার্সোনাল কেয়ার পণ্যের পাশাপাশি লাইভ ডেমো, বিউটি কনসালটেশন এবং স্কিনকেয়ার-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ছিল প্রদর্শনীতে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য ছিল নেটওয়ার্কিংয়ের সুযোগও। আজ দ্বিতীয় দিনেও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি লাইভ ডেমো, বিউটি কনসালটেশন ও ব্যবসায়িক নেটওয়ার্কিং কার্যক্রম থাকবে।

এবারের কসমেটিকা ঢাকায় বাংলাদেশ ছাড়াও কোরিয়া, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, জাপানসহ ১৬ দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে শতাধিক স্টলে কসমেটিকস, স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, ফ্র্যাগরেন্স, গ্রুমিং ও পার্সোনাল কেয়ার পণ্য এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিম বলেন, ‘দ্বিতীয়বারের মতো কসমেটিকা ঢাকা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিনেই দেশি-বিদেশি অংশগ্রহণকারী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আমরা চাই, কসমেটিকা ঢাকা শুধু পণ্য প্রদর্শনের আয়োজন না হয়ে এই খাতের উদ্যোক্তা, ব্র্যান্ড ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক।’

তিনি বলেন, ‘বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। কসমেটিকা ঢাকা সেই সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।’

দ্বিতীয় দিনে রয়েছ ‘ইন্ডাস্ট্রি টক: দ্য ফিউচার অব বিউটি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি প্যানেল আলোচনা। স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিমের সঞ্চালনায় আলোচনায় খাতটির দেশি-বিদেশি বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নেবেন।

আজ দ্বিতীয় দিনে প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা রয়েছে অভিনেত্রী সাবিলা নূর, শবনব ফারিয়াসহ বেশ কয়েকজনের। এর আগে প্রথম দিনের আয়োজনে মডেল ও অভিনেত্রী অথৈইয়ের উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করে।

আয়োজকদের আশা, প্রদর্শনীটি দেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরিতে ভূমিকা রাখবে।

আয়োজনের স্ট্র্যাটেজিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে হাল ফ্যাশন; মিডিয়া পার্টানর আগামীর সময় ও প্রতিদিনের বাংলাদেশ; ব্রডকাস্ট পার্টনার বাংলাভিশন এবং অনলাইন পার্টনার বাংলানিউজ২৪ ডটকম, বাংলাটেলিগ্রাফ।

প্রদর্শনীটি ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যাপক জনসমাগমে কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন

আপডেট সময় : ০৬:৪০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬