ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজির অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০) যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় সিএনজিচালকসহ মোট চারজন আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তী চিকিৎসার জন্য তাদের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ফয়জুল (৩৪) ও রুবেল (৩০) – এই দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং হৃদয় (২২), নাবিল (২২) – এই দুজন বর্তমানে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।
Leave a Reply